রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › যান্ত্রিক ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ

favicon
ভোরের আলো ডেস্ক:
যান্ত্রিক ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির প্রশাসন জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এর ফলে একযোগে দেশজুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে। বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন লাখ লাখ যাত্রী। তবে আকাশে থাকা উড়োজাহাজগুলো নির্ধারিত গন্তব্যে অবতরণ করতে পারবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।


এদিকে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর দেশটিতে দ্বিতীয়বারের মতো এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এ ঘটনার পেছনে কোনো সাইবার হামলা বা নাশকতার আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী।


এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সব ফ্লাইটের উড্ডয়ন দুই ঘণ্টারও কম সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল।