সোমবার , ১৬ নভেম্বর ২০২৬
সোমবার , ১৬ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › মৌলভীবাজার সীমান্তে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ভারতীয়রা

মৌলভীবাজার সীমান্তে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ভারতীয়রা

favicon
ভোরের আলো ডেস্ক:
মৌলভীবাজার সীমান্তে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ভারতীয়রা

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা সীমান্ত দিয়ে কয়েকজনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হয়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারি ও স্থানীয় মানুষের প্রতিরোধের মুখে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়েছে।


শনিবার (১৪ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও প্রতিরোধ গড়ে তোলেন।


৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গত দুই সপ্তাহে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ৭০ জনের বেশি মানুষকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হয়েছে। তবে বিজিবির কঠোর নজরদারি এবং সীমান্ত এলাকার মানুষের সহযোগিতায় এসব চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।


তিনি বলেন, দুর্গম পাহাড়ি ও বনাঞ্চলঘেরা সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


এদিকে, দুর্গম সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। এর মধ্যে রয়েছে সিসিটিভি ক্যামেরা, ড্রোন ও নাইট ভিশন ক্যামেরা। এসব প্রযুক্তির মাধ্যমে সীমান্তে নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।