সোমবার , ১৬ নভেম্বর ২০২৬
সোমবার , ১৬ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › বনানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, প্রাণ গেল শাহরিয়ারের

বনানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, প্রাণ গেল শাহরিয়ারের

favicon
ভোরের আলো ডেস্ক:
বনানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, প্রাণ গেল শাহরিয়ারের

রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শাহরিয়ার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।


রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


অগ্নিকাণ্ডে নিহত শাহরিয়ার কড়াইল বস্তির বাসিন্দা ছিলেন। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগার কারণ অনুসন্ধানের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের ওপর নির্ভর করছে।