সোমবার , ১৬ নভেম্বর ২০২৬
সোমবার , ১৬ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা

গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা

গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সকাল থেকে কাজে যোগ দিয়েছেন পোশাকশ্রমিকরা। তবে সম্ভাব্য নাশকতা ও অরাজকতা ঠেকাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।


রোববার (১৫ নভেম্বর) সকালে গাজীপুরের মৌচাক এলাকায় একটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।


কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সাম্প্রতিক সময়ে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে অরাজকতার ঘটনায় এ পর্যন্ত চারটি মামলা হয়েছে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অর্ধশত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।


এদিকে শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়া পোশাক কারখানাগুলোতে ‘কাজ নেই, বেতন নেই’ নীতি কার্যকরের ঘোষণা দিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা।


গতকাল শনিবার তাঁরা জানান, রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে সব পোশাক কারখানায় এ নীতি প্রযোজ্য হবে না। যেসব কারখানায় শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হয়েছে, কেবল সেসব কারখানার ক্ষেত্রে সিদ্ধান্তটি প্রয়োগ করা হবে বলে জানিয়েছে মালিকপক্ষ।