শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
হোমজাতীয়সরকারের ব্যর্থতায় ৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ দেবে এনসিপি: নাহিদ ইসলাম

সরকারের ব্যর্থতায় ৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ দেবে এনসিপি: নাহিদ ইসলাম

favicon
ভোরের আলো ডেস্ক:
সরকারের ব্যর্থতায় ৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ দেবে এনসিপি: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার তাদের প্রতিশ্রুত জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে। এ কারণে আগামী ৩ আগস্ট এনসিপির পক্ষ থেকে নিজস্ব ঘোষণাপত্র প্রকাশ করা হবে।

রবিবার (২৯ জুন) সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে দলীয় অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই অভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই ঘোষণাপত্র দেওয়ার যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, তা শেষ হয়েছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। তাই এনসিপি নিজেরাই দেশের সামনে তাদের দিকনির্দেশনা তুলে ধরবে।”

এসময় তিনি আরও জানান, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে এনসিপি।

নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টেও একই তথ্য তুলে ধরে জানান:

১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হবে।

৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার পক্ষ থেকে ‘জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার’ পাঠ করা হবে।

৫ আগস্ট উদযাপন করা হবে ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’।

তিনি আরও বলেন, “বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে এনসিপি জনতার দুয়ারে জুলাইয়ের বার্তা পৌঁছে দেবে। বাংলাদেশ পুনর্গঠনের প্রত্যয়ে শহর থেকে গ্রাম, ৬৪ জেলায়, শহীদদের কবর পর্যন্ত পৌঁছাবে আমাদের পদযাত্রা।