শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
হোমজাতীয়অপরাধে ‘জিরো টলারেন্স’, সন্ত্রাসে জড়ালে দল ছাড়: রিজভী

অপরাধে ‘জিরো টলারেন্স’, সন্ত্রাসে জড়ালে দল ছাড়: রিজভী

favicon
ভোরের আলো ডেস্ক:
অপরাধে ‘জিরো টলারেন্স’, সন্ত্রাসে জড়ালে দল ছাড়: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “গণতন্ত্রের পুনর্জাগরণে টানা ১৬ বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। শেখ হাসিনা যে গণতন্ত্র কবরস্থ করেছিলেন, তা ফিরিয়ে আনতেই আমরা আন্দোলন করে যাচ্ছি।”


শুক্রবার (৪ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


রিজভী বলেন,


“বিএনপি কখনো আন্দোলন থেকে সরে আসেনি। নির্যাতন, হামলা-মামলার মধ্যেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে গেছে।”


তিনি বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা তুলে ধরে বলেন,


“গণতন্ত্র যখনই বিপন্ন হয়েছে, খালেদা জিয়া তখনই তা রক্ষা ও প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। পরমত সহিষ্ণুতা গণতন্ত্রের সৌন্দর্য।”


দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে রিজভী জানান,


“সন্ত্রাস বা অনৈতিক কাজে জড়ালেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে চার থেকে পাঁচ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ অপরাধ করলে কোনো ছাড় নেই। বিএনপির অবস্থান জিরো টলারেন্স।”


তিনি আরও বলেন,


“দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলেই জনগণের কাছে বিএনপির জনপ্রিয়তা স্পষ্ট হয়ে যাবে।”

সেই সঙ্গে তিনি অবিলম্বে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।