বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
হোমজাতীয়রাষ্ট্র সংস্কার নিয়ে ঐকমত্যের পথে রাজনৈতিক দলগুলো

রাষ্ট্র সংস্কার নিয়ে ঐকমত্যের পথে রাজনৈতিক দলগুলো

favicon
ভোরের আলো ডেস্ক:

রাষ্ট্র সংস্কার প্রস্তাবনায় বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য বাড়ছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।


বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার একাদশ দিনের আলোচনা শুরুর আগে তিনি এ মন্তব্য করেন।


আজকের আলোচনার সূচিতে রয়েছে—


প্রধান বিচারপতি নিয়োগ,


তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা,


জরুরি অবস্থা ঘোষণা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়।


ড. আলী রীয়াজ বলেন,

"অনেক বিষয়ে ইতিবাচক ঐকমত্য তৈরি হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে একটি 'জুলাই সনদ' তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।"


তিনি আরও জানান,

“দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে দ্রুত একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব। আজকের বিষয়গুলো নিয়ে আগেও আলোচনা হয়েছে, দলগুলোর অবস্থান কমিশনের জানা আছে। সেসব বিবেচনায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে।