বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
হোমজাতীয়দুদকের মামলায় গ্রেফতার জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান

দুদকের মামলায় গ্রেফতার জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান

favicon
ভোরের আলো ডেস্ক:
দুদকের মামলায় গ্রেফতার জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।


বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।


তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলার অধিযাচনের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।


গ্রেফতারের পরবর্তী প্রক্রিয়ায়, শুক্রবার (১১ জুলাই) আবুল বারকাতকে দুদকে সোপর্দ করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।