সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় গাজায় নিহত অন্তত ২৮ ফিলিস্তিনি

যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় গাজায় নিহত অন্তত ২৮ ফিলিস্তিনি

favicon
অনলাইন সংস্করণ
যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় গাজায় নিহত অন্তত ২৮ ফিলিস্তিনি

ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, রাফাহ ও দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হচ্ছে।


সরকারি সম্প্রচার মাধ্যমের তথ্যে বলা হয়েছে, হামাস সদস্যদের সঙ্গে ‘গোলাগুলির আদান-প্রদান’-এর পর এই বিমান হামলা চালানো হয়।


যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও এসব হামলায় অন্তত ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গাজা সিটির জেইতুন এলাকায় গতকাল শনিবারের হামলাটি সবচেয়ে ভয়াবহ ছিল। এতে একই পরিবারের ১১ জন সদস্য নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ওই পরিবারের গাড়িটি তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় প্রবেশ করেছিল।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-গাজা যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৭ হাজার ৯৬৭ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭০ হাজার ১৭৯ জন আহত হয়েছেন।


নতুন করে এই হামলাগুলোর ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে। পর্যবেক্ষকদের আশঙ্কা, ইসরায়েলি অভিযান বন্ধ না হলে সংঘাত পুনরায় তীব্র রূপ নিতে পারে।