সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › কেনিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, ১১ জনের মৃত্যু

কেনিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, ১১ জনের মৃত্যু

favicon
অনলাইন সংস্করণ
কেনিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, ১১ জনের মৃত্যু

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় একটি ছোট পর্যটকবাহী বিমান দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ৮ জন হাঙ্গেরি ও ২ জন জার্মান নাগরিক, এছাড়া বিমানের চালকও ঘটনাস্থলেই প্রাণ হারান।


মঙ্গলবার (২৮ অক্টোবর) এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে আলজাজিরা। কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, পর্যটন নগরী দিয়ানি থেকে মাসাই মারা অভয়ারণ্যের উদ্দেশ্যে রওনা হওয়া বিমানটি মাঝপথে দক্ষিণ-পূর্বাঞ্চলের কেওয়ালে এলাকায় বিধ্বস্ত হয়।


দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জঙ্গলে ঘেরা এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করে। ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কেনিয়া সরকার।