সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › বুসানে ট্রাম্প-শি বৈঠক শেষ, কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই ফিরলেন দুই নেতা

বুসানে ট্রাম্প-শি বৈঠক শেষ, কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই ফিরলেন দুই নেতা

favicon
অনলাইন সংস্করণ
বুসানে ট্রাম্প-শি বৈঠক শেষ, কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই ফিরলেন দুই নেতা

দীর্ঘ ছয় বছর পর মুখোমুখি বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে প্রায় এক ঘণ্টা ৪০ মিনিটের বৈঠক শেষে কোনো আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা ছাড়াই নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন দুই পরাশক্তিধর দেশের এই রাষ্ট্রপ্রধান।


বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টায় দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত হয় এই বহুল আলোচিত বৈঠক। ধারণা করা হচ্ছে, আলোচনায় শুল্কনীতি, বিরল খনিজ পদার্থ, কৃষিখাত এবং মাদক চোরাচালানের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।


অনেকের প্রত্যাশা ছিল, এই বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান শুল্কযুদ্ধের কোনো সমঝোতা হতে পারে। পাশাপাশি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের পক্ষ থেকে বেইজিংয়ের সহযোগিতা চাওয়া হতে পারে বলেও ধারণা করা হয়।


উল্লেখ্য, সর্বশেষ ২০১৯ সালে মুখোমুখি বৈঠকে অংশ নিয়েছিলেন ট্রাম্প ও শি জিনপিং।