সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ইতালিতে বরফধসে ৫ জার্মান পর্বতারোহীর মৃত্যু, নিহতদের মধ্যে বাবা-মেয়ে

ইতালিতে বরফধসে ৫ জার্মান পর্বতারোহীর মৃত্যু, নিহতদের মধ্যে বাবা-মেয়ে

favicon
অনলাইন সংস্করণ
ইতালিতে বরফধসে ৫ জার্মান পর্বতারোহীর মৃত্যু, নিহতদের মধ্যে বাবা-মেয়ে

ইতালিতে পর্বতারোহণের সময় ভয়াবহ বরফধসে পাঁচজন জার্মান পর্বতারোহী প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ১৭ বছর বয়সী এক কিশোরী ও তার বাবা।

উদ্ধারকর্মীদের বরাতে জানা গেছে, শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ওর্টলার আল্পস অঞ্চলের চিমা ভারতানা পর্বতে এ দুর্ঘটনা ঘটে। তিনজন পর্বতারোহীর একটি দল পুরোপুরি তুষারের নিচে চাপা পড়ে মারা যান।

অন্যদিকে, পৃথক একটি দলে থাকা বাবা ও মেয়ে তুষারধসের তোড়ে ভেসে যান। তবে আরেকটি দলের দুই পর্বতারোহী প্রাণে বেঁচে গিয়ে দ্রুত উদ্ধারকর্মীদের খবর দেন।

স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) সন্ধ্যার আগেই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়, আর রবিবার সকালে উদ্ধার হয় বাবা ও মেয়ের লাশ।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে উদ্ধারকর্মীরা বিপদাপন্ন অন্যান্য আরোহীদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছেন।

সূত্র: বিবিসি নিউজ