সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ইস্তাম্বুলে পাকিস্তান–তালেবান তৃতীয় দফার আলোচনা শুরু, সীমান্ত উত্তেজনা প্রশমনের উদ্যোগ

ইস্তাম্বুলে পাকিস্তান–তালেবান তৃতীয় দফার আলোচনা শুরু, সীমান্ত উত্তেজনা প্রশমনের উদ্যোগ

favicon
অনলাইন সংস্করণ
ইস্তাম্বুলে পাকিস্তান–তালেবান তৃতীয় দফার আলোচনা শুরু, সীমান্ত উত্তেজনা প্রশমনের উদ্যোগ

গত মাসের ভয়াবহ সীমান্ত সংঘর্ষের পর বাড়তে থাকা উত্তেজনা কমাতে পাকিস্তান ও আফগান তালেবান সরকারের মধ্যে তৃতীয় দফার বৈঠক বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয়েছে।


এটি অনুষ্ঠিত হচ্ছে পূর্ববর্তী পাঁচ দিনের আলোচনা শেষে, যেখানে শেষ মুহূর্তে একটি অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়।


এর আগে, দ্বিতীয় দফার আলোচনা ২৫ অক্টোবর ইস্তাম্বুলে শুরু হয়েছিল। তবে ইসলামাবাদের দাবি অনুযায়ী, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ ইস্যুতে তালেবান পক্ষের ‘অযৌক্তিক’ অবস্থান ও সমাধানহীন মনোভাবের কারণে আলোচনা ভেঙে যায়।


পরবর্তীতে তুরস্কের মধ্যস্থতায় পাকিস্তানকে আলোচনায় ফেরাতে রাজি করানো হয়, যার ফলেই শেষ পর্যন্ত যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে সমঝোতা হয়।


তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনার শেষে এক যৌথ বিবৃতিতে জানায়, সব পক্ষ সীমান্ত শান্তি রক্ষায় এবং লঙ্ঘনকারীদের শাস্তি দিতে একটি পর্যবেক্ষণ ও যাচাইকরণ ব্যবস্থা গঠনে একমত হয়েছে।


এর আগের দিন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তালেবানদের সঙ্গে আলোচনার পুনরায় সূচনার জন্য একটি প্রতিনিধি দল রওনা হয়েছে। তিনি আরো বলেন,


“আঞ্চলিক শান্তির স্বার্থে আফগানিস্তানের বিচক্ষণতার সঙ্গে কাজ করা উচিত। যদি আলোচনায় অগ্রগতির সম্ভাবনা না থাকে, তবে এটি কেবল সময়ের অপচয় হবে।”