সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › দক্ষিণ কোরিয়ার সাবমেরিন অনুমোদনের পরই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

দক্ষিণ কোরিয়ার সাবমেরিন অনুমোদনের পরই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

favicon
অনলাইন সংস্করণ
দক্ষিণ কোরিয়ার সাবমেরিন অনুমোদনের পরই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

দক্ষিণ কোরিয়া পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরির অনুমোদন দেওয়ার এক সপ্তাহ পরই নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। শুক্রবার (৭ নভেম্বর) সকালে ছোড়া ওই ক্ষেপণাস্ত্র পূর্ব সাগরে (জাপান সাগর) গিয়ে পড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। খবর এএফপির।


দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের বিবৃতিতে বলা হয়েছে, “উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।” ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাম্প্রতিক কোরিয়া সফরের সময়ও পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল।


২০১৯ সালে কিম জং উন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও নিরস্ত্রীকরণ নিয়ে অনুষ্ঠিত বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকে উত্তর কোরিয়া নিজেকে ‘অপরিবর্তনীয় পরমাণু রাষ্ট্র’ হিসেবে ঘোষণা দিয়ে আসছে। সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সেই অবস্থানেরই আরেকটি দৃষ্টান্ত বলে মনে করছে বিশ্লেষকরা।


এরই মধ্যে দক্ষিণ কোরিয়া পরমাণু শক্তিচালিত সাবমেরিন প্রকল্পের অনুমোদন দিয়েছে। এই প্রযুক্তি সাবমেরিনগুলোকে দীর্ঘ সময় পানির নিচে থাকার সক্ষমতা দেয়, যা ডিজেলচালিত সাবমেরিনের পক্ষে সম্ভব নয়।


বিশ্লেষকদের মতে, এই প্রকল্প দক্ষিণ কোরিয়ার নৌ ও প্রতিরক্ষা প্রযুক্তিতে এক যুগান্তকারী পরিবর্তন আনবে। বর্তমানে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, রাশিয়া, ভারত, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ মাত্র সাতটি দেশ পরমাণু শক্তিচালিত সাবমেরিন পরিচালনা করে থাকে।