সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চায় না ভারত: রাজনাথ সিংয়ের সতর্কবার্তা অধ্যাপক ইউনূসকে

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চায় না ভারত: রাজনাথ সিংয়ের সতর্কবার্তা অধ্যাপক ইউনূসকে

favicon
অনলাইন সংস্করণ
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চায় না ভারত: রাজনাথ সিংয়ের সতর্কবার্তা অধ্যাপক ইউনূসকে

বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের টানাপোড়েন বা উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না ভারত—এ কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একই সঙ্গে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ‘সতর্ক ও মনোযোগী’ হওয়ার পরামর্শ দিয়েছেন।


ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং এসব কথা বলেন। শুক্রবার ফার্স্টপোস্ট-এর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


রাজনাথ সিং বলেন, “ভারত বাংলাদেশের সঙ্গে কোনোভাবেই উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। অধ্যাপক ইউনূসের উচিত কী বলছেন সে বিষয়ে সতর্ক থাকা।” তিনি আরও যোগ করেন, “ভারত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত, তবে আমাদের লক্ষ্য সব সময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।”


প্রতিবেদন অনুযায়ী, গত বছর শেখ হাসিনার সরকারের পতনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।