সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › যুক্তরাষ্ট্রে ৪৩ দিনের দীর্ঘতম শাটডাউন শেষ, ট্রাম্পের স্বাক্ষরে চুক্তি চূড়ান্ত

যুক্তরাষ্ট্রে ৪৩ দিনের দীর্ঘতম শাটডাউন শেষ, ট্রাম্পের স্বাক্ষরে চুক্তি চূড়ান্ত

favicon
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রে ৪৩ দিনের দীর্ঘতম শাটডাউন শেষ, ট্রাম্পের স্বাক্ষরে চুক্তি চূড়ান্ত

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ৪৩ দিনের সরকারি অচলাবস্থা বা ‘শাটডাউন’ অবশেষে সমাপ্ত হয়েছে। বুধবার প্রতিনিধি পরিষদে পাস হওয়া সমঝোতা প্রস্তাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে এই অচলাবস্থার আনুষ্ঠানিক অবসান ঘটে।


প্রস্তাবটির পক্ষে প্রতিনিধি পরিষদে ২২২ ভোট এবং বিপক্ষে ২০৯ ভোট পড়ে। ছয়জন ডেমোক্র্যাট সদস্য রিপাবলিকানদের সঙ্গে একাত্ম হয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ায় প্রস্তাবটি সহজেই পাস হয় বলে জানিয়েছে বিবিসি।


এর আগে সোমবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট একই প্রস্তাব অনুমোদন করে। পরে প্রতিনিধি পরিষদের অনুমোদন এবং ট্রাম্পের স্বাক্ষরের মধ্য দিয়ে চুক্তিটি চূড়ান্ত হয়।


এই দীর্ঘ ৪৩ দিনের শাটডাউনের ফলে হাজার হাজার ফেডারেল কর্মী বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হন। অনেককে বিনা বেতনে ছুটিতে পাঠানো হয়, আবার কেউ কেউ চাকরি হারানোর আশঙ্কায় পড়েন।


ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের পর আনুষ্ঠানিকভাবে শেষ হলো যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি শাটডাউন।