সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › হংকং আবাসিক ভবন অগ্নিকাণ্ডে মৃত ১৪৬

হংকং আবাসিক ভবন অগ্নিকাণ্ডে মৃত ১৪৬

favicon
অনলাইন সংস্করণ
হংকং আবাসিক ভবন অগ্নিকাণ্ডে মৃত ১৪৬

হংকংয়ের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৪৬ জনে পৌঁছেছে বলে রবিবার জানিয়েছে পুলিশ। দুর্যোগ ভিকটিম আইডেন্টিফিকেশন ইউনিট ওয়াং ফুক কোর্ট এলাকার আরও তিনটি বহুতল ভবনে অনুসন্ধান চালিয়ে নতুন করে বেশ কয়েকটি দেহ উদ্ধার করে। ১৯৮০ সালের পর এটি বিশ্বের সবচেয়ে বড় আবাসিক ভবন অগ্নিকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে।


পুলিশের দুর্ঘটনা তদন্ত ইউনিটের প্রধান সুপারিনটেনডেন্ট সাং শুক-ইয়িন এক সংবাদ সম্মেলনে জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার পর দিনজুড়ে তাই পো জেলার আবাসিক কমপ্লেক্সে এক হাজারেরও বেশি মানুষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন।


অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ একটি আন্তঃবিভাগীয় তদন্ত টাস্ক ফোর্স গঠন করেছে। দুর্নীতি দমন সংস্থা ঘটনাটির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে তিনজনকে হত্যার অভিযোগেও গ্রেপ্তার করা হয়েছে।


হংকংয়ে অবস্থিত ইন্দোনেশিয়ান কনস্যুলেট জানিয়েছে, অগ্নিকাণ্ডে অন্তত সাতজন ইন্দোনেশিয়ান নাগরিক নিহত হয়েছেন। ম্যানিলার কনস্যুলেট জানিয়েছে, একজন ফিলিপাইন কর্মীও প্রাণ হারিয়েছেন। এদিকে ভবন বিভাগ শহরজুড়ে ৩০টি বেসরকারি নির্মাণ প্রকল্পের কাজ সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে।


সূত্র: এএফপি