সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › মেক্সিকোর তুলায় বারের ভেতরে সশস্ত্র হামলা: নিহত ৭, আহত বহু

মেক্সিকোর তুলায় বারের ভেতরে সশস্ত্র হামলা: নিহত ৭, আহত বহু

favicon
অনলাইন সংস্করণ
মেক্সিকোর তুলায় বারের ভেতরে সশস্ত্র হামলা: নিহত ৭, আহত বহু

মেক্সিকোর হিদালগো অঙ্গরাজ্যের তুলা শহরে একটি বারে ভয়াবহ সশস্ত্র হামলায় সাতজন নিহত হয়েছেন এবং পাঁচজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। হামলার পরপরই দুর্বৃত্তরা দুইটি পিকআপে করে দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ফেডারেল ও রাজ্য নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে অভিযান শুরু করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।


ফার্স্টপোস্টের তথ্য অনুযায়ী, হামলাকারীরা কোনো ধরনের সতর্কতা ছাড়াই বারের ভেতরে ঢুকে নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে তুলা ও তেপেখি শহরের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।


হিদালগো কর্তৃপক্ষ জানিয়েছে, তুলা অঞ্চলটি দীর্ঘদিন ধরে জ্বালানিচোরাচালানকারী অপরাধী চক্রের প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত। সম্প্রতি এক কার্টেল নেতাকে গ্রেপ্তারের পর প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় এই হামলা সংঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


২০০৬ সালে মাদকবিরোধী সরকারি অভিযান শুরু হওয়ার পর থেকে মেক্সিকোতে প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ মাদকসংক্রান্ত সহিংসতায় প্রাণ হারিয়েছে। পাশাপাশি এখনো ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে, যাদের অনেকেরই কোনো সন্ধান মেলেনি।