ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পুতিন–ট্রাম্প দূতের বৈঠক মঙ্গলবার
ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে মঙ্গলবার বিকেলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে মস্কোয় বৈঠক করবেন বলে জানিয়েছে ক্রেমলিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার এক ব্রিফিংয়ে জানান, বৈঠকটি মঙ্গলবার দিনের দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত হবে।
সূত্র: মস্কো টাইমস, এএফপি