সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ইমরান খানের অবস্থা ঘিরে গুঞ্জন, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

ইমরান খানের অবস্থা ঘিরে গুঞ্জন, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

favicon
অনলাইন সংস্করণ
ইমরান খানের অবস্থা ঘিরে গুঞ্জন, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা কারাগারে মারা গেছেন—এমন গুঞ্জন কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। তবে এ বিষয়ে সরকার, কারা কর্তৃপক্ষ কিংবা পরিবার—কেউই কোনো তথ্য দেয়নি। পরিবারের সদস্যরাও দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে দেখা করতে না পারায় উদ্বেগ আরও বেড়েছে। খবর দিয়েছে এনডিটিভি।


এই পরিস্থিতিতে ইমরান খানের খোঁজ জানতে এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে বিক্ষোভ ঠেকাতে রাওয়ালপিন্ডি প্রশাসন ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে, যার ফলে সব ধরনের সভা–সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।


রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা জানান, জননিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


১৪৪ ধারায় যে নিষেধাজ্ঞাগুলো বলবৎ থাকবে:


পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ


সভা, মিছিল, বিক্ষোভ আয়োজন করা যাবে না


অস্ত্র, লাঠি, পেট্রল বোমাসহ সহিংসতায় ব্যবহৃত হতে পারে এমন যেকোনো উপকরণ বহন নিষেধ


আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কেউ অস্ত্র প্রদর্শন করতে পারবে না


উসকানিমূলক বক্তব্য দেওয়া নিষিদ্ধ


পুলিশি নিষেধাজ্ঞা ভাঙার চেষ্টা করা যাবে না


মোটরসাইকেলের পেছনে আরোহী বহন নিষিদ্ধ


মাইক বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না


ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন।