সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্যা–ভূমিধসে মৃতের সংখ্যা ১৩শ’ ছাড়িয়েছে

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্যা–ভূমিধসে মৃতের সংখ্যা ১৩শ’ ছাড়িয়েছে

favicon
অনলাইন সংস্করণ
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্যা–ভূমিধসে মৃতের সংখ্যা ১৩শ’ ছাড়িয়েছে

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে মৃতের সংখ্যা বেড়ে ১৩শ’ ছুঁয়েছে। তিনটি দেশে নিখোঁজ রয়েছে হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে শুধুমাত্র ইন্দোনেশিয়াতেই প্রাণহানি সাড়ে ৭ শতাধিক।


মঙ্গলবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সবচেয়ে ক্ষতিগ্রস্ত সুমাত্রা দ্বীপে এখনো ঠিকভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান জোরদার হলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০১৮ সালের পর এটি দেশটির সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা হচ্ছে।


অন্যদিকে, শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১০ জনে দাঁড়িয়েছে। দেশটির প্রায় সাড়ে তিনশ’ মানুষের কোনো খোঁজ মিলছে না। গুরুত্বপূর্ণ এলাকায় সুপেয় পানি সংকট দেখা দিয়েছে এবং বহু অঞ্চল বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।


এ ছাড়া থাইল্যান্ডে বন্যাজনিত মৃত্যু বেড়ে ১৮১ জনে পৌঁছেছে। প্রায় ৪০ লাখ মানুষ এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে।