সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › হামাস–ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প

হামাস–ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প

favicon
অনলাইন সংস্করণ
হামাস–ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ খুব শিগগিরই শুরু হবে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।


যুদ্ধবিরতি শুরু হয় গত ১০ অক্টোবর। তবে চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল বহুবার হামলা চালিয়েছে, যার ফলে যুদ্ধবিরতির পরও প্রায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই চুক্তিতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর।


গত বুধবার (৩ ডিসেম্বর) খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের ওপর বিমান ও কামান হামলা চালিয়ে অন্তত পাঁচজনকে হত্যা করেছে ইসরায়েল। তারা দাবি করেছে, হামাসের সদস্যদের পাল্টা হামলার জবাব হিসেবে এ আক্রমণ চালানো হয়।


যদিও দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিক চুক্তি এখনও হয়নি, যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে এর বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করেছে। দ্বিতীয় ধাপ শুরু হলে গাজার প্রশাসন পরিচালনায় টেকনোক্র্যাট সরকার দায়িত্ব নেবে।