মোসাদের নতুন প্রধান হচ্ছেন মেজর জেনারেল রোমান গফম্যান
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মেজর জেনারেল রোমান গফম্যান। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
আগামী বছরের জুনে বর্তমান প্রধান ডেভিড বার্নিয়ার মেয়াদ শেষ হলে তার স্থলাভিষিক্ত হবেন গফম্যান। তিনি এর আগে বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ সামরিক ক্যারিয়ারে গফম্যান ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি আর্মর্ড কর্পসে যোদ্ধা ও কমান্ডার, ৭৫তম ব্যাটালিয়নের কমান্ডার, ৭ম ব্রিগেডের ব্যাটালিয়ন প্রধান, ‘গা’আশ’ ফরমেশনের (৩৬তম ডিভিশন) কর্মকর্তা এবং ‘হাবাশেন’ ডিভিশন (২১০)-এর কমান্ডারসহ বহু নেতৃত্বস্থানীয় অবস্থানে কাজ করেছেন।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী গোয়েন্দা সংস্থা হিসেবে মোসাদকে বিবেচনা করা হয়। গ্লোবাল র্যাংকিংয়ে যুক্তরাষ্ট্রের সিআইএ’র পরই মোসাদের অবস্থান।