সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › উত্তর কোরিয়ার নতুন রকেট পরীক্ষা, পরিস্থিতির নজরদারিতে সিউল

উত্তর কোরিয়ার নতুন রকেট পরীক্ষা, পরিস্থিতির নজরদারিতে সিউল

favicon
ভোরের আলো ডেস্ক:
উত্তর কোরিয়ার নতুন রকেট পরীক্ষা, পরিস্থিতির নজরদারিতে সিউল

কোরিয়ান উপদ্বীপে আবারও রকেট পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বুধবার (১০ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।


মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে সমুদ্রের দিকে লক্ষ্য করে রকেট ছোড়ে পিয়ংইয়ং। পীত সাগরের উত্তরাঞ্চলীয় জলসীমায় এই সমরাস্ত্রগুলো শনাক্ত করা হয়েছে। ঘটনাটি তদন্তে নেমেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলো।


সাম্প্রতিক সময়ে মিসাইল, ড্রোনসহ বিভিন্ন সমরাস্ত্রের ধারাবাহিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক তৎপরতার জবাব হিসেবেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করছে সিউল।