কেরানীগঞ্জে অভিযান: আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা পুলিশের হাতে
ঢাকার কেরানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে থানাধীন লাখিরচর মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— রোহিতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য বশির উদ্দিন ওরফে বশির মেম্বার (৪৫) এবং রোহিতপুর ৫ নম্বর ওয়ার্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জলফু মিয়া (৫৫)।
জানা গেছে, জলফু মিয়া একটি রাজনৈতিক মামলায় জামিনে ছিলেন। তার মেয়ে ফারজানা বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, গ্রেপ্তার হওয়া বশির উদ্দিন বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ রিয়াজ হত্যা মামলার একজন আসামি বলে জানিয়েছে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ওই দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়ে রাজনৈতিক মামলায় আদালতে পাঠানো হয়েছে।