বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিজামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ সাত নেতাকে নিরাপত্তা দিতে ইসির নির্দেশ

জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ সাত নেতাকে নিরাপত্তা দিতে ইসির নির্দেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ সাত নেতাকে নিরাপত্তা দিতে ইসির নির্দেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলের সাতজন শীর্ষ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।


চিঠিতে উল্লেখ করা হয়, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (সাবেক সংসদ সদস্য), এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ (সাবেক সংসদ সদস্য) এবং মাওলানা রফিকুল ইসলাম খান ব্যক্তিগত নিরাপত্তার আবেদন করেছেন।


ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।