হাইকোর্টে প্রার্থিতা ফিরে পাননি হাসনাতের আসনের বিএনপি প্রার্থী
কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা পুনর্বহালের আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে প্রার্থিতা ফিরে পেতে তিনি গত ১৯ জানুয়ারি হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের শুনানি শেষে বুধবার আদালত আবেদনটি খারিজ করে দেন। শুনানিকালে নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী মো. ফয়েজুল্লাহ ফয়েজ আদালতে বলেন, মঞ্জুরুল আহসান মুন্সী তার হলফনামায় ঋণসংক্রান্ত তথ্য গোপন করেছেন।
একই আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ এ প্রসঙ্গে বলেন, ব্যাংক লুট ও ঋণখেলাপিদের দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। ব্যাংক লুট করে কেউ সংসদে যেতে পারবে না।
এদিকে জানা গেছে, হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান মুন্সী আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন।