বিএনপির কর্মীদের হামলা: জামায়াতের আমির শফিকুর রহমানের নিন্দা, ‘মবের রাজনীতি শেষ হওয়া উচিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গতকাল বিএনপির কিছু লোক জামায়াতের নেতাকর্মীদের ওপর নৃশংসভাবে হামলা করেছে এবং তাদের আটক করে রেখেছে। তিনি বলেন, কোনো ব্যক্তি বা দলের মব গঠন করার অধিকার নেই, তাই এই নোংরা মবের তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি আশা প্রকাশ করেন, এই ঘটনা এখানেই শেষ হবে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইবনে সিনা-কল্যাণপুর হাসপাতালে মিরপুরে আহত নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবরের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘তারা শুধু নেতাকর্মীদের গায়ে নয়, আমাদের মা-বোনদের ওপরও হামলা করেছে। তাদের এই আচরণ মেনে নেওয়া যায় না। তাদের কি মা-বোন নেই? আমরা আর এই ধরনের নোংরা অবস্থা দেখতে চাই না।’
শফিকুর রহমান আরও বলেন, ‘দেশের মানুষ এখন অনেক সচেতন। মব করে জনগণের মত প্রভাবিত করার দিন শেষ। সবাই জনগণের কাছে নিজেদের মত নিয়ে যাবে, জনগণ তাদের অতীত ও বর্তমান বিচার করে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবে। আমাদের অঙ্গীকার স্পষ্ট—ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত শাসন চাই।’
তিনি ৩০০ আসনের সব প্রার্থীর প্রতি অনুরোধ করে বলেন, ‘মানুষকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দিন।’ এছাড়া নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা যে অঙ্গীকার নিয়েছেন তা বাস্তবায়ন করতে হলে দায়িত্ব পালন করুন। সবার জন্য সমতল মাঠ নিশ্চিত করুন