বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিনির্বাচন বানচালের উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি: আমানউল্লাহ আমান

নির্বাচন বানচালের উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি: আমানউল্লাহ আমান

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচন বানচালের উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি: আমানউল্লাহ আমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যেই বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নে একটি নির্বাচনী সভা শেষে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় রাত পৌনে এগারোটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহত নেতাকে দেখতে যান ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান। পরে তিনি গণমাধ্যমকে জানান, হাসান মোল্লার চিকিৎসা এখনও চলমান থাকায় তার শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আমানউল্লাহ আমান দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।