শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বকংগ্রেসে নীরব গিসলেইন ম্যাক্সওয়েল, এপস্টেইন প্রসঙ্গে প্রশ্নের জবাব দেননি

কংগ্রেসে নীরব গিসলেইন ম্যাক্সওয়েল, এপস্টেইন প্রসঙ্গে প্রশ্নের জবাব দেননি

favicon
ভোরের আলো ডেস্ক:
কংগ্রেসে নীরব গিসলেইন ম্যাক্সওয়েল, এপস্টেইন প্রসঙ্গে প্রশ্নের জবাব দেননি

যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সাবেক প্রেমিকা গিসলেইন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির সামনে হাজির হলেও এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে করা প্রশ্নের কোনো জবাব দেননি। সোমবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত শুনানিতে তিনি মার্কিন সংবিধান অনুযায়ী আত্মদোষ স্বীকারে বাধ্য না হওয়ার অধিকার প্রয়োগ করেন।


বর্তমানে যৌনসংক্রান্ত মানব পাচারের দায়ে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন ম্যাক্সওয়েল। তদন্তকারীদের অভিযোগ, জেফরি এপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ডে তিনি সহযোগিতা করেছিলেন।


সম্প্রতি এপস্টেইন সম্পর্কিত প্রায় ৩০ লাখ পৃষ্ঠার নথি প্রকাশের পর নতুন করে বিভিন্ন কেলেঙ্কারির তথ্য সামনে এসেছে, যা বিষয়টিকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।