শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বপশ্চিম কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত অন্তত ৯

পশ্চিম কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত অন্তত ৯

favicon
ভোরের আলো ডেস্ক:
পশ্চিম কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত অন্তত ৯

পশ্চিম কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে পৃথক দুটি স্থানে বন্দুকধারীর হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।


মঙ্গলবার স্থানীয় সময় দুপুর প্রায় ১টা ২০ মিনিটে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে গুলির ঘটনা ঘটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় আরও অনেকেই আহত হন।


আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। গুরুতর আহত দুজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া প্রাণনাশের ঝুঁকি নেই—এমন আঘাত পাওয়া প্রায় ২৫ জনকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।


পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে এবং তার শরীরে আত্মহত্যার আলামত রয়েছে। এ ছাড়া হামলার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা একটি আবাসিক বাড়ি থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না এবং অতিরিক্ত কেউ আহত হয়েছেন কি না—তা নিশ্চিত করতে পুলিশ আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে।


প্রাদেশিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ১৭৫ জন শিক্ষার্থী রয়েছে। ঘটনার পর কমিউনিটিতে শোকের আবহ বিরাজ করছে। নিরাপত্তার কারণে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল ও টাম্বলার রিজ এলিমেন্টারি স্কুল চলতি সপ্তাহের বাকি সময় বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।