বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিভোটে কেন্দ্র দখলসহ ২১ অভিযোগ এনসিপির

ভোটে কেন্দ্র দখলসহ ২১ অভিযোগ এনসিপির

favicon
ভোরের আলো ডেস্ক:
ভোটে কেন্দ্র দখলসহ ২১ অভিযোগ এনসিপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে কেন্দ্র দখলসহ মোট ২১টি অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন।

তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে এনসিপির প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। পাশাপাশি কিছু কেন্দ্রে দখল, পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া এবং একজনের ভোট অন্যজন দেওয়ার মতো অনিয়মের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।