শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
হোমসারা দেশনামাবাজার বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ল অন্তত ৫০ ঘর

নামাবাজার বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ল অন্তত ৫০ ঘর

favicon
ভোরের আলো ডেস্ক:
নামাবাজার বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ল অন্তত ৫০ ঘর

রাজধানীর নামাবাজার লাল মসজিদ এলাকা সংলগ্ন একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় আগুন লাগার পর খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে বস্তির ঘরগুলোর পাশাপাশি ভেতরে থাকা আসবাবপত্র ও মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। তবে দ্রুত বাসিন্দারা ঘর থেকে বের হয়ে আসতে পারায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।