মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
হোমসারা দেশচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

favicon
ভোরের আলো ডেস্ক:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক-এ নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লোহাগাড়া থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল জানান, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাচ্ছিল। পথে চুনতি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

লোহাগাড়া ফায়ার স্টেশন-এর সাব-অফিসার ফিরোজ খান বলেন, খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেন। তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের হাসপাতালে পাঠান।

নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য ছিলেন।