নরসিংদীর রায়পুরা উপজেলায় পারিবারিক কলহের জেরে আফিয়া আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মোহাম্মদ সুজনের বিরুদ্ধে। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার হাইরমারা ইউনিয়ন-এর হাইরমারা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিরোধের এক পর্যায়ে স্বামী সুজন মিয়া স্ত্রী আফিয়াকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আফিয়া আক্তার পাঁচ সন্তানের জননী ছিলেন। অভিযুক্ত সুজন মিয়া পেশায় একজন ইজিবাইক চালক। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
নরসিংদীর রায়পুরা উপজেলায় পারিবারিক কলহের জেরে আফিয়া আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মোহাম্মদ সুজনের বিরুদ্ধে।
সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার হাইরমারা ইউনিয়ন-এর হাইরমারা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিরোধের এক পর্যায়ে স্বামী সুজন মিয়া স্ত্রী আফিয়াকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আফিয়া আক্তার পাঁচ সন্তানের জননী ছিলেন।
অভিযুক্ত সুজন মিয়া পেশায় একজন ইজিবাইক চালক। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।