বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
হোমজাতীয়আফতাবনগরে বসছে না গরুর হাট, হাইকোর্টের স্থগিতাদেশ

আফতাবনগরে বসছে না গরুর হাট, হাইকোর্টের স্থগিতাদেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
আফতাবনগরে বসছে না গরুর হাট, হাইকোর্টের স্থগিতাদেশ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

রোববার, একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার সই করা এক ইজারা বিজ্ঞপ্তির মাধ্যমে আফতাবনগরে অস্থায়ী পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করা হয়। বিজ্ঞপ্তির ৫ নম্বর কলামে, আফতাবনগরের নির্দিষ্ট কিছু ব্লক এবং সেকশনে খালি জায়গা ইজারা দেওয়ার কথা উল্লেখ করা হয়।

আইনজীবী ইউনুছ আলী আকন্দের রিটের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ প্রদান করে। তিনি জানান, আদালত ২১ এপ্রিলের বিজ্ঞপ্তির ৫ নম্বর কলামকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করার বিষয়ে রুল জারি করেছে এবং চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের জবাব দিতে বলা হয়েছে।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং স্থানীয় সরকার সচিবসহ অন্যান্য বিবাদীকে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।