রবিবার , ১২ জুলাই ২০২৬
রবিবার , ১২ জুলাই ২০২৬
হোমবিশ্বভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়াল, নিখোঁজ বহু মানুষ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়াল, নিখোঁজ বহু মানুষ

favicon
ভোরের আলো ডেস্ক:
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়াল, নিখোঁজ বহু মানুষ

ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। দেশটির সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৪ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। এছাড়া এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।


দেশটির পার্লামেন্ট প্রধান হোর্হে রদ্রিগেজ এক বিবৃতিতে হতাহতদের সর্বশেষ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, উদ্ধার তৎপরতা অব্যাহত থাকলেও অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।


২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে রিখটার স্কেলে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায় আঘাত হানে। এটি শত বছরের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।


ভূমিকম্পে উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বহু বহুতল ভবন ধসে পড়ে এবং বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। সরকারি উদ্ধারকারী দল জীবিতদের অনুসন্ধান কার্যক্রম শেষ করলেও অনেক পরিবার এখনও ধ্বংসস্তূপে নিখোঁজ স্বজনদের খুঁজে চলেছে।


এদিকে শুক্রবার রাজধানী কারাকাসে রিখটার স্কেলে ৩ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হলে স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি ভবন সাময়িকভাবে খালি করে দেওয়া হয়।