বুধবার , ১৫ জুলাই ২০২৬
বুধবার , ১৫ জুলাই ২০২৬
হোমবিশ্বপ্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের সম্মানে যুক্তরাষ্ট্রে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা

প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের সম্মানে যুক্তরাষ্ট্রে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের সম্মানে যুক্তরাষ্ট্রে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা

প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সরকারি ভবন ও নির্ধারিত স্থাপনাগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।


শনিবার (১১ জুলাই) সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রভাবশালী রিপাবলিকান এই সিনেটরের মৃত্যুর পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে এ ঘোষণা দেন। তিনি লিন্ডসে গ্রাহামকে নিজের ‘প্রিয় বন্ধু’ ও ‘প্রকৃত আমেরিকান দেশপ্রেমিক’ হিসেবে উল্লেখ করে বলেন, দেশের প্রতি তার দীর্ঘদিনের অবদানের প্রতি সম্মান জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সিনেটর গ্রাহামের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনসহ আন্তর্জাতিক মহলেও শোকের ছায়া নেমে এসেছে। ইউক্রেনের প্রতি তার সমর্থন এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক জোরদারে তার ভূমিকার কথা স্মরণ করে বিভিন্ন দেশের নেতা ও রাজনীতিকরা শোক প্রকাশ করেছেন।


মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও পৃথক বার্তায় লিন্ডসে গ্রাহামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এদিকে, তার পরিবার শোকাহত সবার কাছে প্রার্থনা চেয়ে এই কঠিন সময়ে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে।