বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
হোমবিশ্বইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি: ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি: ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি: ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক সেনাসদস্যকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে ইসরায়েলের একটি আদালত।


বুধবার (১৫ জুলাই) ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের জুনে ইসরায়েল-ইরান সংঘাতের সময় ওই সেনাসদস্য অর্থের বিনিময়ে এক ইরানি এজেন্টের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা-সংক্রান্ত ভিডিও ও তথ্য পাঠিয়েছিলেন। পাঠানো ফুটেজের মধ্যে অনলাইনে পাওয়া ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও এবং বেসামরিক এলাকা থেকে ধারণ করা কিছু ভিডিওও ছিল।


তবে অভিযুক্ত সেনাকে ঠিক কবে গ্রেপ্তার করা হয়েছিল, সে বিষয়ে সামরিক বাহিনী কোনো তথ্য প্রকাশ করেনি।


আদালত রায়ে পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি তাকে ১ হাজার শেকেল (প্রায় ৩৩৫ মার্কিন ডলার) জরিমানা করেছে। এছাড়া তার সামরিক পদমর্যাদা কমিয়ে **প্রাইভেট** পদে নামিয়ে আনা হয়েছে। জরিমানার পাশাপাশি স্থগিত কারাদণ্ডের শর্তও আরোপ করা হয়েছে।


উল্লেখ্য, ২০২৫ সালের জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনব্যাপী সশস্ত্র সংঘাত হয়। ওই সময় উভয় দেশই একে অপরের ওপর ব্যাপক হামলা চালায়, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তোলে।