রবিবার , ১৯ জুলাই ২০২৬
রবিবার , ১৯ জুলাই ২০২৬
হোমবিশ্বনেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা মামদানির, হেগে বিচারের মুখোমুখি করার মন্তব্য

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা মামদানির, হেগে বিচারের মুখোমুখি করার মন্তব্য

favicon
ভোরের আলো ডেস্ক:
নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা মামদানির, হেগে বিচারের মুখোমুখি করার মন্তব্য

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে উল্লেখ করে বলেছেন, তার স্থান নেদারল্যান্ডসের দ্য হেগে, যেখানে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) অবস্থিত।


সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নেতানিয়াহুর সম্ভাব্য নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে মার্কিন একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।


মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযোগের মুখোমুখি হওয়া একজন নেতার বিচার আন্তর্জাতিক আইনের আওতায় হওয়া উচিত।


তবে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি), যা মেয়রের প্রশাসনিক তত্ত্বাবধানে পরিচালিত হয়, সেটি ব্যবহার করে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানকে গ্রেফতারের আইনি ক্ষমতা তার রয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও জানান।


তিনি বলেন, বিষয়টি নিয়ে নিউইয়র্ক সিটির আইন বিভাগের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা চলছে এবং সম্ভাব্য আইনি অবস্থান পর্যালোচনা করা হচ্ছে।


নেতানিয়াহুর সম্ভাব্য সফর ঘিরে এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।