যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম।
সোমবার (২০ জুলাই) বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর রাজা চার্লস তাকে যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন।
অ্যান্ডি বার্নহ্যামের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে গত ১০ বছরে যুক্তরাজ্য সপ্তম প্রধানমন্ত্রী পেল।
প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া বক্তব্যে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে লেবার পার্টির অবস্থান নিয়ে দুঃখ প্রকাশ করেন বার্নহ্যাম। তিনি জানান, ইসরায়েলের ওপর দ্রুত চাপ প্রয়োগের বিষয়ে তার সরকার উদ্যোগ নেবে।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী কেইর স্টারমার আনুষ্ঠানিকভাবে রাজা চার্লস তৃতীয়ের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপরই নতুন সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেন অ্যান্ডি বার্নহ্যাম।