বুধবার , ২২ জুলাই ২০২৬
বুধবার , ২২ জুলাই ২০২৬
হোমবিশ্বইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় বেড়ে ৩৭.৫ বিলিয়ন ডলার: পিট হেগসেথ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় বেড়ে ৩৭.৫ বিলিয়ন ডলার: পিট হেগসেথ

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় বেড়ে ৩৭.৫ বিলিয়ন ডলার: পিট হেগসেথ

ইরানকে ঘিরে চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট ব্যয় দাঁড়িয়েছে ৩৭.৫ বিলিয়ন ডলার। এমন তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।


মঙ্গলবার (২১ জুলাই) সিনেটের বরাদ্দ কমিটির এক শুনানিতে অংশ নিয়ে তিনি বলেন, সর্বশেষ হিসাব অনুযায়ী ইরান-সংক্রান্ত সামরিক কার্যক্রমে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।


এর আগে মে মাসের মাঝামাঝি সময়ে এই ব্যয়ের আনুমানিক পরিমাণ ছিল প্রায় ২৯ বিলিয়ন ডলার। নতুন হিসাব অনুযায়ী, অল্প সময়ের ব্যবধানে সামরিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।


শুনানিতে সিনেটরদের প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, “আজ পর্যন্ত আমাদের কাছে থাকা হিসাব অনুযায়ী, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় হয়েছে ৩৭.৫ বিলিয়ন ডলার।”


এদিকে, পেন্টাগনের চলমান সামরিক কার্যক্রম অব্যাহত রাখা এবং বাজেট ঘাটতি মোকাবিলায় মার্কিন প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত ৬৭ বিলিয়ন ডলারের সম্পূরক তহবিল অনুমোদনের অনুরোধ জানিয়েছে।