মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্বইরানের সঙ্গে আলোচনা চলছে, নতুন হামলার সিদ্ধান্ত হয়নি: ট্রাম্প

ইরানের সঙ্গে আলোচনা চলছে, নতুন হামলার সিদ্ধান্ত হয়নি: ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানের সঙ্গে আলোচনা চলছে, নতুন হামলার সিদ্ধান্ত হয়নি: ট্রাম্প

ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে এবং নতুন কোনো বড় ধরনের সামরিক হামলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ জুলাই) মার্কিন একাধিক সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য প্রকাশ করেছে ইরান ইন্টারন্যাশনাল।


শুক্রবার দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলমান রয়েছে। একই সঙ্গে তিনি জানান, পরিস্থিতির প্রয়োজন হলে সামরিক অভিযান আরও জোরদার করতে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।


এদিকে, দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে একাধিক সূত্রের বরাতে দাবি করা হয়েছে, চলতি জুলাইয়ের শুরুতে বাহরাইন ও কুয়েত গোপনে ইরানের অভ্যন্তরে কয়েকটি সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়, তেহরানের বিরুদ্ধে এটি দেশ দুটির প্রথম সরাসরি প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ।


অন্যদিকে, দ্য নিউইয়র্ক টাইমস চারজন সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান আরও জোরদারের বিষয়টি নিয়ে তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়নি।


এদিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন নতুন করে পাঁচজন ইরানি বিচারক এবং একটি প্রভাবশালী সাইবার গোষ্ঠীর নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরোপীয় ইউনিয়নের দাবি, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।