ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
ছাত্রদের টানা আন্দোলন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রহ্লাদ যোশী।
রোববার (২৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন। এর আগে শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় জানান, দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর বিষয়ে সমঝোতা হলে সিজেপি তাদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়।
১৯৬২ সালের ২৭ নভেম্বর কর্ণাটকের বিজাপুরে জন্মগ্রহণ করেন প্রহ্লাদ যোশী। হুব্বাল্লির রেলওয়ে স্কুল ও নিউ ইংলিশ স্কুলে পড়াশোনা শেষে তিনি শ্রী কদসিদ্ধেশ্বর আর্টস কলেজ থেকে কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
রাজনীতিতে পূর্ণকালীনভাবে যুক্ত হওয়ার আগে তিনি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে কর্ণাটকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৪ সাল থেকে ধারওয়াড় লোকসভা আসন থেকে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
এর আগে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতের সংসদ বিষয়ক, কয়লা ও খনি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেন প্রহ্লাদ যোশী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর তাকে ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এবার তিনি দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন।