সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ধর্মেন্দ্র প্রধানের পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, উত্তপ্ত রাজনীতি

ধর্মেন্দ্র প্রধানের পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, উত্তপ্ত রাজনীতি

favicon
ভোরের আলো ডেস্ক:
ধর্মেন্দ্র প্রধানের পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, উত্তপ্ত রাজনীতি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজট সিং বাইসকে নিয়েও রাজনৈতিক চাপ বাড়িয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিভিন্ন নিয়োগ ও বোর্ড পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছে দলটি।


নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দীর্ঘদিনের আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব ছাড়ার পর বিষয়টি নতুন রাজনৈতিক মাত্রা পেয়েছে। এরপরই পাঞ্জাব সরকারের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি।


বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী বলেন, নৈতিকতার প্রশ্নে আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের উচিত পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করা। একই সঙ্গে তিনি জানতে চান, হরজট সিং বাইস কবে দায়িত্ব ছাড়বেন।


বিজেপির অভিযোগ, পাঞ্জাব স্কুল শিক্ষা বোর্ডের (পিএসইবি) দ্বাদশ শ্রেণির ইংরেজি বোর্ড পরীক্ষা, পাঞ্জাব স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট (পিএসটিইটি) এবং এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। এছাড়া পিএসএসএসবি গ্রুপ-বি ও কম্বাইন্ড রিক্রুটমেন্ট, নাইব তেহসিলদার এবং ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষার মেধাতালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্তির অভিযোগও তুলেছে দলটি।


একই ইস্যুতে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিংও রাজ্য সরকারের সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, গত চার বছরে পাঞ্জাবে অন্তত ছয়টি বড় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।