মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্বনিট আন্দোলন নিয়ে কঙ্গনা রানাউতের মন্তব্যে নতুন বিতর্ক

নিট আন্দোলন নিয়ে কঙ্গনা রানাউতের মন্তব্যে নতুন বিতর্ক

favicon
ভোরের আলো ডেস্ক:
নিট আন্দোলন নিয়ে কঙ্গনা রানাউতের মন্তব্যে নতুন বিতর্ক

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে জেন-জি নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে করা মন্তব্যের জেরে নতুন রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করেছেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউত।


নিজের ইনস্টাগ্রাম পোস্টে কঙ্গনা আন্দোলনের বিভিন্ন ভাইরাল ভিডিও ও রিলের তীব্র সমালোচনা করেন। তিনি সেগুলোকে ‘বমি উদ্রেককারী’ আখ্যা দিয়ে বিক্ষোভের ধরনকে কর্কশ ও অশোভন বলে মন্তব্য করেন।


এছাড়া আন্দোলনকারীদের পারিবারিক মূল্যবোধ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এক পোস্টে কঙ্গনা লেখেন, **‘কে এদের জন্ম দিচ্ছে আর বড় করছে?’**


বিক্ষোভে অংশ নেওয়া তরুণীদের সম্পর্কেও তিনি বিতর্কিত মন্তব্য করেন। তাদের ‘জেনারেশন গাটার’ বলে উল্লেখ করে আচরণের কঠোর সমালোচনা করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।


কঙ্গনার দাবি, কোনো নির্বাচিত সরকারকে কাউকে বরখাস্ত বা বহাল রাখতে নাগরিকরা আন্দোলনের মাধ্যমে বাধ্য করতে পারেন না। তার মতে, যারা ব্যবস্থাগত পরিবর্তন চান, তাদের রাজপথে চাপ সৃষ্টি করার পরিবর্তে নির্বাচনে অংশ নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তন আনার চেষ্টা করা উচিত।


তিনি দিল্লি পুলিশের ভূমিকাকেও প্রশংসা করেন। কঙ্গনার ভাষ্য, পুলিশ বিক্ষোভের সময় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করেছে। তার দাবি, ভবনের ভেতরে থাকা সাংসদদের মধ্যে আশঙ্কা ছিল যে আন্দোলন সহিংস রূপ নিতে পারে।