বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
হোমবিশ্বভোপালে মুখ্যমন্ত্রীর বাসভবন অভিমুখে কৃষকদের ‘ক্রান্তি পদযাত্রা’, ব্যারিকেড ভেঙে উত্তাপ

ভোপালে মুখ্যমন্ত্রীর বাসভবন অভিমুখে কৃষকদের ‘ক্রান্তি পদযাত্রা’, ব্যারিকেড ভেঙে উত্তাপ

favicon
ভোরের আলো ডেস্ক:
ভোপালে মুখ্যমন্ত্রীর বাসভবন অভিমুখে কৃষকদের ‘ক্রান্তি পদযাত্রা’, ব্যারিকেড ভেঙে উত্তাপ

 সরকারের কাছে ন্যায্য মূল্যে উৎপাদিত শস্য বিক্রির দাবিতে আন্দোলনরত কৃষকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারতের মধ্যপ্রদেশ।


বুধবার (২৯ জুলাই) মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদ থেকে রাজধানী ভোপালে অবস্থিত মুখ্যমন্ত্রী মোহন যাদবের বাসভবন অভিমুখে হাজার হাজার কৃষক ‘কৃষক ক্রান্তি পদযাত্রা’ শুরু করেন।


আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে— সরকারি নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) মুগ ডাল ক্রয়, সার বিতরণ ব্যবস্থার দ্রুত সংস্কার এবং সার্বিক কৃষিখাতে প্রয়োজনীয় উন্নয়ন সাধন।


পদযাত্রাটি রাজপথে নামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। কৃষকরা পুলিশের বসানো ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পরিস্থিতি মারাত্মক উত্তপ্ত হয়ে ওঠে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


ভারতের একাধিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, 'সংযুক্ত কিষাণ মোর্চা'র অন্তর্ভুক্ত ১৯টি কৃষক সংগঠনের যৌথ আহ্বানে এই বিক্ষোভ ও পদযাত্রার আয়োজন করা হয়।