শনিবার , ০১ আগস্ট ২০২৬
শনিবার , ০১ আগস্ট ২০২৬
হোমবিশ্বগৌতম বুদ্ধের উপদেশের আলো গ্রহণ করলে সমাজের অন্ধকার দূর হবে: দীনেশ ত্রিবেদী

গৌতম বুদ্ধের উপদেশের আলো গ্রহণ করলে সমাজের অন্ধকার দূর হবে: দীনেশ ত্রিবেদী

favicon
ভোরের আলো ডেস্ক:
গৌতম বুদ্ধের উপদেশের আলো গ্রহণ করলে সমাজের অন্ধকার দূর হবে: দীনেশ ত্রিবেদী

গৌতম বুদ্ধের উপদেশের আলো গ্রহণ করতে পারলে সমাজের সব অন্ধকার দূর হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।


বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর বাসাবোস্থ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে শুভ আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


দীনেশ ত্রিবেদী বলেন, বর্তমান বিশ্বে মানুষ ক্রমেই মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছে। কোথাও পুরোপুরি সুখী মানুষ খুঁজে পাওয়া কঠিন। শিশুদের পাশাপাশি বড়দের মধ্যেও মোবাইল ফোনের প্রতি আসক্তি বাড়ছে, যার ফলে পারিবারিক স্নেহ, ভালোবাসা ও আন্তরিকতার বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে।


তিনি বলেন, গৌতম বুদ্ধ সাধারণ মানুষের সহজে বোঝার মতো ভাষায় সত্য, মানবতা ও শান্তির বাণী প্রচার করেছেন। সত্য ও আলোর পথ খুঁজে পেতে বর্তমান সময়েও তার শিক্ষা ও আদর্শ অনুসরণ করা প্রয়োজন।


অনুষ্ঠানে তিনি সন্তানদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারিবারিক শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তার মতে, পরিবার থেকেই নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধের শিক্ষা শুরু হয়, যা একটি সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।