শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
হোমবিশ্ব২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৭ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৭ জন

favicon
ভোরের আলো ডেস্ক:
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৭ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে।


পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম ছয় মাসের তুলনায় জুলাই মাসে ডেঙ্গুর পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু হলেও, শুধু জুলাই মাসের প্রথম ৩০ দিনেই প্রাণ হারিয়েছেন ৩৫ জন, যা আগের ছয় মাসের মোট মৃত্যুর প্রায় দ্বিগুণ।


সংক্রমণের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে। বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬ হাজার ১০৪ জন। অথচ জুলাই মাসেই আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫৩ জন, যা আগের ছয় মাসের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।


স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বরের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন।