বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমবিশ্বস্কুলে বন্দুক হামলায় নিহত নাফাতের শেষ বিদায়ে হামলাকারীর বাবার ক্ষমা প্রার্থনা

স্কুলে বন্দুক হামলায় নিহত নাফাতের শেষ বিদায়ে হামলাকারীর বাবার ক্ষমা প্রার্থনা

favicon
ভোরের আলো ডেস্ক:
স্কুলে বন্দুক হামলায় নিহত নাফাতের শেষ বিদায়ে হামলাকারীর বাবার ক্ষমা প্রার্থনা

থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলায় নিহত ১২ বছর বয়সি নাফাত চাইমারের শেষ বিদায়ে নেমে এসেছিল শোকের আবহ। মেয়েকে হারিয়ে শোকে কাতর বাবা-মায়ের সামনে গিয়ে হামলাকারী কিশোরের বাবা হাঁটু গেড়ে বসে ক্ষমা চান।


সোমবার (১০ আগস্ট) ব্যাংককের উত্তরে নন্থাবুরি প্রদেশের ওয়াট লাট প্লা ডুক মন্দিরে নাফাতের শেষকৃত্যের আগে এ হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। কাঁদতে কাঁদতে মেয়েটির বাবা-মায়ের কাছে ছেলের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চান হামলাকারীর বাবা।


নাফাতের স্বজনদের পাশাপাশি শেষ বিদায়ে শত শত মানুষ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে দেশটির উপপ্রধানমন্ত্রী, শিক্ষক, সহপাঠী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছিলেন।


গত সপ্তাহে ব্যাংককের উত্তর-পশ্চিমে দেবসিরিন নন্থাবুরি স্কুলে বন্দুক হামলা চালানো হয়। ওই ঘটনায় নিহত শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সি ছিল নাফাত। তার মৃত্যুকে ঘিরে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।